সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৪ Time View

ডেস্ক নিউজ :  এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হবে আগামীকাল বুধবার (১৬ অক্টোবর)। প্রকাশিত ফলাফলে কেউ যদি সন্তুষ্ট না হয়, তাহলে উত্তরপত্র চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষণের সুযোগ রয়েছে। এ ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে।

পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর বকশি বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানান।

তিনি জানান, পুনঃনিরীক্ষণ আবেদন প্রক্রিয়া শুরু হবে বুধবার, যা চলবে ২২ অক্টোবর পর্যন্ত। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ও ফি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ ২০২৩ সালের চেয়ে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।

কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit