মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বললেন জনপ্রিয় র‌্যাপার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন জনপ্রিয় ফরাসি-আলজেরিয়ান র‌্যাপার ডিজে স্নেক। সোমবার (১৪ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্স-এ ১৮ লাখ অনুসারীর উদ্দেশে এই মন্তব্য করেন তিনি।

র‌্যাপার ডিজে স্নেক এক্স-এ করা সেই পোস্টে কোনো রাখঢাক না করেই লিখেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী।’

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরাইল। দেশটির নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের একটা বড় অংশ নারী এবং শিশু।

সম্প্রতি গাজার আল আকসা হাসপাতালে ইসরাইলি হামলায় ফিলিস্তিনি শরণার্থীদের তাবুতে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত অন্তত চারজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অনেকে।

এই হামলার কিছু ভিডিও নিজের এক্স অ্যাকাউন্টে রিপোস্ট করেছেন ডিজে স্নেক। অপর এক পোস্টে ফরাসি ভাষায় তিনি লিখেছেন, ‘গণহত্যার সময় নীরব থাকার মানে গণহত্যাকে সমর্থন করা।’

এই পোস্টের মাধ্যমে ডিজে স্নেক বিশ্বের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দিকে আঙুল তুলেছেন বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরাইলি আগ্রাসনের বছর পেরোলেও বৈশ্বিক সিনেমা ও সংগীত জগতের শীর্ষ তারকারা এখনো মুখে কুলুপ এঁটে রয়েছেন।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit