মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম

আবারও ডিজিএফআইয়ের প্রধান পদে পরিবর্তন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) প্রধান পদে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাহাঙ্গীর আলম।

আজ সোমবার (১৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে ডিজিএফআইয়ের বর্তমান ডিজি মেজর জেনারেল ফয়জুর রহমানকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

এ ছাড়া ২৪ ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানকে লে. জেনারেল পদোন্নতি দিয়ে আর্টডকের জিওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ আগস্ট মো. ফয়জুর রহমানকে ডিজিএফআইয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মেজর জেনারেল হামিদুল হকের স্থলাভিষিক্ত হন।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ৮:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit