রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

জাপান সফরে গেলেন বিমান বাহিনী প্রধান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ :  বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সস্ত্রীক ও দুজন সফরসঙ্গীসহ এক সরকারি সফরে সোমবার (১৪ অক্টোবর) জাপানের উদ্দেশে ঢাকা ছাড়েন।  

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চিফ অব স্টাফ অব জাপান সেলফ ডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর জাপান সফর করবেন।

সফরকালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠেয় ‘Air Force Forum in Japan (AFFJ)’ অনুষ্ঠান উপলক্ষে ‘Indo-Pacific Air Chiefs Conference in Takyo (InPACT)’-সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।  

অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা যোগদান করবেন।  

এছাড়া বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।  

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।  

উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সফর শেষে আগামী ১৮ অক্টোবর দেশে ফিরবেন।

 

কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit