রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

মেনন ও মমতাজের ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেনন এবং সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ বেগমের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ।

তাদের উভয়ের পরিবার এবং স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে জানা গেছে।

বিএফআইইউ জানায়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। মেনন ও মমতাজের নামে কোনো লকার সুবিধা থাকলে তার ব্যবহার রহিত করতে বলা হয়েছে।

এছাড়া রাশেদ খান মেনন ও তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং শিল্পী মমতাজ বেগম ও তার স্থার্থ-সংশ্রষ্ট ব্যক্তি ও মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে হিসাবের তথ্য, কেওয়াইসি, হিসাব খোলার ফরম ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ২ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit