রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

দুদকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকে আবেদন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান ড. ইকবাল মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করার অভিযোগ অনুসন্ধান করে মামলার দাবি জানিয়ে আবেদন করেছেন এক আইনজীবী।

সোমবার দুদক চেয়ারম্যান বরাবরে এ আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

আবেদনে বলা হয়, ড. ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। তার আপন দুই ভাই বকুল মাহমুদ ও মকুল মাহমুদ মেসার্স মাহমুদ অ্যান্ড কোম্পানির নামে ড. ইকবাল মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে বিপুল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। যা দেশে ও বিদেশে বিদ্যমান আছে।

এসব ব্যক্তিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অুনসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও অভিযোগপত্র দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে এ আবেদন করা হয়।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit