শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত-১০ : মোটরসাইকেলে আগুন

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে কয়েক দফা সংঘর্ষের এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দৌলতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব দৌলতখালী গ্রামের জাহিদ হোসেন ও বিএনপি নেতা জিন্নাত আলী জিন্নাহর সাথে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোমবার সকাল ৮টার দিকে দৌলতখালী শওকত মোড়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রে সজি¦ত হয়ে একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে কাওছার আলী, কামরুল, জিন্নাহ ও জাহিদ হোসেন সহ উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়। এ ঘটনার জের ধরে দৌলতখালী গোডাউনবাজারে নিজ চেম্বারে কর্মরত অবস্থায় পল্লী চিকিৎসক মন্টু ডাক্তারের ওপর হামলা চালায় ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেনের লোকজন। এসময় তাকে ধারাল ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। হামলার ঘটনার কিছুক্ষণ পর সকাল ১০টার দিকে দৌলতখালী গোডাউনবাজার এলাকার আজমত আলী সর্দার ও তার ছেলে সাগর হোসেন মোটরসাইকেল যোগে দৌলতখালী সর্দারপাড়ায় যাওয়ার পথে দৌলতখালী মাদ্রাসামোড়ে তাদের ওপর হামলা চালায় জিন্নাত আলী জিন্নার লোকজন।

হামলাকারীরা আজমত সর্দার ও তার ছেলে সাগরকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তাদের ব্যবহৃত মোটরমাইকেলে আগুন জ¦ালিয়ে দেয়। গুরুতর আহত আজমত সর্দার (৫৫) ও তার ছেলে সাগর হোসেন (২৫) এবং পল্লী চিকিৎসক মন্টু ডাক্তার (৫২) কে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার পর দৌলতখালী গ্রামে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।

সংঘর্ষের বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দৌলতখালী গ্রামে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দৌলতপুতখালী পূর্বপাড়া গ্রামের মসজিদ ও কবরস্থানের কমিটি বাতিল এবং টাকা রাখা নিয়ে স্থানীয় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit