রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘‘ এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রম উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রস্তুতিমূলক সভা হয়।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার, সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা ও শিশু বিষয় কর্মকর্তা সখিনা আক্তার, সাহেব আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন, উলিপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মিজানুর রহমানসহ এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা সংযোজন করেছে। অক্টোবরের প্রথম সপ্তাহে শুরু হওয়া বিভিন্ন পর্যায়েন অনুষ্ঠিতব্য এইচপিভি টিকাদান ক্যাম্পেইন, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ম থেকে ৯ম শ্রেণি ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী ২৪ অক্টোবর থেকে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু হবে। 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit