রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

সাবেক আইনমন্ত্রী আনিসুল ২ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

 আদালতকে পুলিশ জানায়, গত ৫ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সরাসরি জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটন ও বাকি আসামিদের তথ্য সংগ্রহে আসামির রিমান্ড প্রয়োজন।
 
এদিকে আনিসুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন, এর আগেও কয়েকবার তাকে রিমান্ডে নেয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 

কিউএনবি/অনিমা/১৪ অক্টোবর ২০২৪,/সকাল ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit