বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

কীভাবে তৈরি করবেন নরম তুলতুলে ফুলকো লুচি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৮ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম ফুলকো লুচির সঙ্গে যে কোনো পদই প্রিয় খাবার কমবেশি সবার। সে আলুর দম হোক, ছোলার ডাল বা মাংসের ঝোল। ছুটির সকালে একটু জমিয়ে এই ব্রেকফাস্ট না করলে কি আর হয়?

উপকরণ:

আটা ও ময়দার মিশ্রণ—এক কাপ

লবণ—স্বাদমতো

তেল—দুই টেবিল চামচ

পানি প্রয়োজনমতো (ডো তৈরির জন্য)

যেভাবে তৈরি করবেন

একটি বড় পাত্রে আটা ও ময়দার মিশ্রণ নিয়ে তার মধ্যে লবণ ও দুই টেবিল চামচ তেল দিতে হবে। এখন হাতের সাহায্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে।

এই ডোকে ৩০ মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। ৩০ মিনিট পর এই ডো থেকে ছোট ছোট লুচি কেটে নিতে হবে। এরপর লেচি থেকে গোল করে বেলে নিতে হবে।

এবার একটি কড়াইতে/ ফ্রাইপ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিতে হবে। গরম হয়ে এলে বেলে রাখা ছোট রুটি নিয়ে তেলে ছেড়ে দিন। কিছুক্ষণ পর ফুলে উঠলে লুচি উল্টে দিতে হবে। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুতে দিয়ে পরিবেশন করুন মজাদার ফুলকো লুচি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit