শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিসিবি নির্বাচনের তফশিল ঘোষণা বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দাদার সঙ্গে গোসল করতে গিয়ে কর্ণফুলী নদীতে ডুবে শিশুর মৃত্যু ডিজিটাল প্রযুক্তিতে ট্রাফিক ব্যবস্থাপনা: রাঙামাটিতে নিরাপদ সড়ক নিশ্চিতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‎তিস্তায় গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, এলাকা জুড়ে শোকের ছায়া

ফের ফিলিস্তিনিদের উত্তর গাজা ছাড়ার নির্দেশ ইসরাইলের

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উত্তর গাজার বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে যাওয়ার জন্য নতুন নির্দেশ জারি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার এ নির্দেশনা জারি করা হয়েছে। 

এদিন ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রয়ি এক বিবৃতিতে জানান, উত্তর গাজার বাসিন্দাদের সালাহ আল-দিন সড়ক দিয়ে দ্রুত দক্ষিণের ‘নিরাপদ মানবিক অঞ্চলে’ চলে যেতে হবে। তিনি সতর্ক করে বলেন, ডি-৫ নামে পরিচিত উত্তর গাজার এলাকাটি শীঘ্রই ‘অব্যাহত সামরিক অভিযানের’ সম্মুখীন হতে পারে।

শনিবারের এই নির্দেশটি গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইসরাইলের ক্রমবর্ধমান বিমান হামলা এবং স্থল অভিযান বৃদ্ধির পর জারি করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের সীমান্ত পার হয়ে ইসরাইলি ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে। যা এখনও অব্যাহত।

গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪২,১৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় এক লাখ মানুষ।

ইসরাইলি হামলায় গাজার প্রায় সমগ্র জনসংখ্যা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া চলমান অবরোধের ফলে সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে।

গাজায় এমন কর্মকাণ্ডের জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit