শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১১৭ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার দুর্গাপুরে দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে হাজেরা খাতুন (৬০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, হাজেরা খাতুনের প্রথম স্বামীর ছেলের নাম জজ মিয়া (৪০) ও দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়া (১৮)। মা হাজেরা খাতুন বড় ছেলে জজ মিয়ার ঘরে থাকতেন।

কিছুদিন আগে ছোট ছেলের বউ বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা খাতুন। ঘটনার দিন সকালে রান্না করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় এসে পুলিশে খবর দেয় এবং রহিমা খাতুনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারনা করেন। স্থানীয় নারী ইউপি সদস্য সখিনা খাতুন বলেন, দুই ছেলে রান্না করা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছিল বলে শুনেছি। পরে তার মা জগড়া থামিয়ে দুই ছেলেকে দুইদিকে পাঠিয়ে দেয় সেসময় দাঁড়ানো থেকেই মাটিতে পড়ে যায় এবং মারা যায়।

এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী বলেন, সখিনা খাতুনের লাশের সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit