রবিবার, ১৭ মে ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

২৩ অক্টোবরের মধ্যে হজ নিবন্ধন না করলে ভোগান্তির শঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের হজে গমনেচ্ছুদের জন্য তাঁবু নির্ধারণ ও সৌদি আরবের সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি করার কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে। আগে নিবন্ধিত হজযাত্রীরা তাদের নিবন্ধনের ক্রমানুসারে মিনা ও আরাফার সুবিধাজনক জোনে তাঁবু বরাদ্দ পাবেন। তবে যারা নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হবেন, তাঁদের জন্য দূরবর্তী ও অপ্রতুল জোনে তাঁবু বরাদ্দের সম্ভাবনা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধন প্রক্রিয়া বিলম্বিত হলে হজযাত্রীদের জন্য তাঁবু গ্রহণ, মক্কা ও মদিনায় বাসস্থান ভাড়া করা এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম জটিল হতে পারে। এসব সমস্যা এড়াতে ২৩ অক্টোবরের মধ্যে প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

এ বছর ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রাথমিক নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের হজ কোটা অনুযায়ী, ২০২৫ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন। তবে ২৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন না করলে সুবিধাজনক জোনে তাঁবু বরাদ্দ পেতে সমস্যার সম্মুখীন হতে হবে। উল্লেখ্য, ২০২৪ সালের হজে অতিরিক্ত গরম ও লম্বা দূরত্ব হাঁটার কারণে সবচেয়ে বেশি হজযাত্রী মারা যান। তাই আগাম নিবন্ধন ও প্রস্তুতির গুরুত্ব মন্ত্রণালয় বারবার উল্লেখ করছে।

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit