বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই ১০ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গ্রিন টি নয়, ঘরে তৈরি এই ৫ পানীয়তেই মিলবে অ্যান্টি-অক্সিড্যান্ট

রংপুরে মহাঅষ্টমিতে কুমারী পূজা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার শুক্রবার ছিল ৩য়দিন। মহাঅষ্টমি উপলক্ষে রংপুরের ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ জেবিসেন রোডে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এতে জীবন্ত দুর্গাকে প্রতিষ্ঠিত করা হয়। অপ্রাপ্ত ৮ বছরের নাবালিকা জয় রায় জয়ীকে দেবী দুর্গা সাজিয়ে কুমারী পূজা করা হয়েছে। রংপুর শহরের একমাত্র মন্দির যা মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রমেই এই কুমারী পূজা হয়ে থাকে।

অশুভ শক্তিকে বিনাশ, হিংসা বিদ্বেশ হানাহানি থেকে মুক্তিলাভ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। নারীকে মাতৃরুপে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের জন্য কুমারী পূজা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়। মাহিগঞ্জ রোমকৃষ্ণ আশ্রমে ভোর ৬টা থেকে শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়। সকল ভক্তবৃন্দই হিংসা বিদ্বেশ হানাহানি ভুলে অশুভ শক্তিকে বিনাশ করে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এদিকে মাহিগঞ্জ রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শণ করেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। এছাড়াও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জামায়াতের মহানগর আমীর এটিএম আজম খান। 

রামকৃষ্ণ মিশনের নির্বাহী সদস্য সুব্রত সরকার বলেন, আমাদের পূজায় আনন্দ উৎসবের কোনো ঘাটতি নেই। শারদীয় দুর্গাপূজা আড়ম্বর পরিবেশে উৎসাহের সাথে পূজা করছে। মণ্ডপে ভক্তদের উপস্থিতিই সেটা প্রমাণ করে। ভক্তরা স্বস্তফূর্তভাবে অংশ নিচ্ছে। 

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit