মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু

হারিকেন মিল্টনে নিহত ১২, লণ্ডভণ্ড ফ্লোরিডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ভোর ৬টা নাগাদ সর্বশেষ তথ্য অনুযায়ী হারিকেন মিল্টনের আঘাতে ১২ জনের মৃত্যু হয়েছে ফ্লোরিডায়। ৩৪ লাখের মধ্যে ২৬ লাখে নেমে এসেছে বিদ্যুৎহীন বাসা-অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা। 

ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, মিল্টন একেবারেই দুর্বল হয়ে আটলান্টিক মহাসাগরে নিপতিত হলেও ফ্লোরিডার বিস্তীর্ণ এলাকায় অবিরাম বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। 

সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে টেম্পা বে, সেন্ট পিটার্সবার্গ, সারাস্যাটো এবং ফোর্ট মায়ার্সে বেশ কয়েক হাজার বাংলাদেশির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সমাজ-সংগঠক মোহাম্মদ জামান মৃতদের মধ্যে কোন বাংলাদেশি আছে কিনা তা নিশ্চিত করতে পারেননি। বহুস্থানের সাথে এখনো যোগাযোগ স্থাপিত হয়নি বিদ্যুৎ সরবরাহ পুনস্থাপিত না হওয়ায়।  

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রলয়ঙ্করী হারিকেন হেলেনের আঘাতে লণ্ডভণ্ড এলাকায় উদ্ধার ও সংস্কার কাজের মধ্যেই মিল্টনের আঘাত বিপর্যস্ত করেছে জনসাধারণকে। 

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/রাত ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit