বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
এম‌পির সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ ও জামায়াতপন্থীরা: সম্রাট মোল্লা  মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায় নেত্রকোণার যুবলীগ নেতা বাপ্পার নেতৃত্বে ঝটিকা মিছিল ৭৬০ বস্তা সারসহ পাঁচ পাচারকারী আটক ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ নিশ্চিত ও ন্যায়বিচারের দাবি ব্লাস্টের সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার

টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ব্যবসায়ী গোষ্ঠীর জনহিতকর শাখা ‘টাটা ট্রাস্ট’-এর চেয়ারম্যান হলেন নোয়েল টাটা। এত দিন এই পদে ছিলেন রতন টাটা। ৯ অক্টোবর ৮৭ বছর বয়সে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন। শুক্রবার, ১১ অক্টোবর রতন টাটার সৎভাই নোয়েলকেই এই পদের জন্য বেছে নিলেন সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্যেরা। নতুন চেয়ারম্যানের নেতৃত্বে টাটা ট্রাস্ট ভাল ভাবে এগিয়ে যেতে পারবে বলেই মনে করছেন সংস্থার অন্য পদাধিকারীরা।

টাটা সন্সের সাবেক বোর্ড সদস্য আর গোপালকৃষ্ণণন এ প্রসঙ্গে বলেছেন, ‘‘নোয়েল খুব ভাল এবং বিচক্ষণ মানুষ। ব্যবসা চালানো এবং বড় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো তার দক্ষতা রয়েছে। ফলে ট্রাস্টে নতুন মাত্রা সংযোজন করতে পারবেন তিনি। যেটা ট্রাস্ট চালানোর ক্ষেত্রে খুবই জরুরি।’’

২০১৪ সালে ‘ট্রেন্ট লিমিটেড’-এর চেয়ারম্যান হন নোয়েল। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই লাভের পরিমাণ বৃদ্ধি করে এই পোশাক বিক্রেতা সংস্থা। গত এক দশকে যার শেয়ারের দর ছ’হাজার শতাংশের বেশি বেড়েছে।

ট্রেন্টে যোগদানের আগে ‘টাটা ইন্টারন্যাশনাল লিমিটেড’-এ ছিলেন নোয়েল। সেখানে ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত কাজ করেন তিনি। এই সময়সীমার মধ্যে কমোডিটি ব্যবসার সংস্থাটির রাজস্বের পরিমাণ ৫০ কোটি ডলার থেকে একলাফে ৩০০ কোটি ডলারে পৌঁছে যায়। এই সাফল্যের অনেকটাই নোয়েলের জন্য বলে মনে করা হয়।

এ ছাড়াও টাটা গোষ্ঠীর ‘টাটা স্টিল লিমিটেড’ ও ‘ভোল্টাস’-এর মতো সংস্থার বোর্ড সদস্য ছিলেন রতন টাটার সৎভাই। তার তিন সন্তান রয়েছে। তারা হলেন মায়া, নেভিল ও লিয়া। টাটা গোষ্ঠীর বিভিন্ন দাতব্য সংস্থার ট্রাস্টি সদস্য হিসাবে তাদের নামও রয়েছে।

রতন টাটার বাবা ছিলেন নাভাল টাটা। নাভালের দ্বিতীয় স্ত্রীর সন্তান ৬৭ বছরের নোয়েল। ‘স্যর রতন টাটা ট্রাস্ট’ ও ‘স্যর দোরাবজি টাটা ট্রাস্ট’-এর সদস্য হওয়ায় টাটা ট্রাস্টের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন নোয়েল।

কিউএনবি/অনিমা/১১ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit