শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ  চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী ভারতের প্রতি বাংলাদেশিদের ইতিবাচক মনোভাব কমেছে মোদির ‘কোলাকুলি’ নিয়ে রাহুল গান্ধীর মশকরা ইনফান্তিনোর পাশ থেকে সরে দাঁড়াল নিউজিল্যান্ডও, চায় স্বাধীন তদন্ত ঢাকার ৪১৬ বছর পূর্তিতে তরুণদের সাইকেল র‍্যালি ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে আজই আমার শেষ দিন: নাছির মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ৫ মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে সরকার, দেশে গ্যাস-বিদ্যুৎ নেই: নাহিদ

মাটিরাঙ্গাতে বিভিন্ন দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মহা সপ্তমীতে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, গুইমারা মানিকছড়ি, লক্ষীছড়ির বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন  করলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরের  দিকে মাটিরাঙ্গা উপজেলার  বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে মতবিনিময় সহ পূজার সার্বিক বিষয় সর্ম্পকে খোঁজখবর নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ও খাগড়াছড়ি পুলিশ সুপার মো.আরেফিন জুয়েল।
এসময় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম , রামগড় সার্কেল অতিরিক্ত পুলিশসুপার  মো.নাজিম উদ্দিন, মাটিরাঙ্গা সহকারী কমিশনার ভূমি মো.আল আমিন হাওলাদার, মাটিরাঙ্গা সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো তৌফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন মো.বদিউল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়া উর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল সহ দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন।প্রথমে মহাসপ্তমীতে মাটিরাঙ্গা সদর ইউপি ব্যাঙমারা দূর্গাপূজা মন্ডপ, নতুনপাড়া কামিনী মেম্বার পাড়া রাধা কৃষ্ণ  দূর্গাপূজা মন্ডপ, মাটিরাঙ্গা পৌরসভার কেন্দ্রীয়  শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের  দুর্গাপূজা মণ্ডপ, গুইমারা  পূজা মণ্ডপ, মানিকছড়ি পূজা মণ্ডপসহ বেশ কিছু দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, সুষ্ঠুভাবে পূজা আয়োজনে সব রকমের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে।  সংশ্লিষ্ট দফতর গুলোকে প্রয়োজনীয় দিক নিদের্শনা দেয়া করা হয়েছে।
এছাড়াও কাজ করছে মনিটরিং টিম।সম্প্রীতি বজায় রেখে  শান্তিপূর্নভাবে দূর্গাপূজা পালনের লক্ষে প্রতিটি পূজামন্ডপে প্রশাসনের পক্ষ থেকে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোন ধরনের বিশৃঙ্খলা করলে প্রশাসনকে অবহিত করার সাথে সাথে আইনি ব্যবস্থা নেওয়ার  আশ্বাস্ত করেন  পূজা কমিটিকে
কিউএনবি/অনিমা/১০ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit