বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

জমি নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : দুই পরিবারের দুই কর্তা আপন ভাই কিন্তু জমি নিয়ে তাদের ঝগড়া লেগেই থাকে। দুই ভাইয়ের দুই বউ একজন আরেকজনকে সহ্য করতে পারে না। মূলত তাদের কারণেই দুই পরিবারে অশান্তির শেষ নেই।

একদিন অবস্থা এতটাই ঘোলাটে হয়ে ওঠে যে, বাড়ির উঠান বরাবর রেখা টেনে আলাদা করে দেওয়া হয়। ঐ রেখা কেউ পার হলেই শুরু হয় তুমুল ঝগড়াঝাটি। এ নিয়ে আবার নানা রকম হাস্যরসের জন্ম দেয়।

এমনই কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঝগড়াবাড়ি’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ রানা অনিক। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত ও অহনা রহমান।

নির্মাতা জানান, নাটকটি দর্শকদের ভালো লাগবে এতে কোনো সন্দেহ নেই। বৈশাখী টেলিভিশনে বৃহস্পতিবারের (১০ অক্টোবর) বিশেষ নাটক হিসেবে ‘ঝগড়াবাড়ি’ প্রচার হবে রাত ১০টায়।

দুই পরিবারের গল্প নিয়ে নির্মিত এ নাটক আরও অভিনয় করেছেন নিলা ইসলাম, আবদুল্লাহ রানা, শফিক খান দিলু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit