মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই, ভিডিও ভাইরাল সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী ফোনের চার্জিং পোর্টে পানি ঢুকলে যে ভুলগুলো করবেন না জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

নতুন চুল গজাতে ব্যবহার করুন আমলকির পানি

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চুলের ক্ষতি এড়াতে ব্যবহার করতে পারেন আমলকি। আমলকিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ও খনিজ উপাদান। এটি শুধু ত্বক বা চুলের স্বাস্থ্য ভালো রাখতেই নয়, রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

চুলের বৃদ্ধি

আমলকিতে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আমলকি ভেজানো পানি পান করলে শরীর ভালো থাকে, আবার চুলের বৃদ্ধিও ঠিকমতো হয়। 

অকালপক্বতা

অনেকেরই কম বয়সে চুল পেকে যায়। এ সমস্যার সমাধানেও আমলকি ভেজানো পানি ব্যবহার করতে পারেন। 

প্রদাহ কমায়

মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ, খুশকির সমস্যা কমাতেও আমলকি ভেজানো পানি বিশেষ কার্যকর। এটি মাথা চুলকানোর সমস্যাও কমতে পারে। 

কিভাবে তৈরি করবেন

২ কাপ পানিতে একটি আমলকি কুচি কুচি করে কেটে দিন। এ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে বাদামি রঙের হলে ঠান্ডা করে ছেঁকে বোতলে ভরে নিন। সপ্তাহে এক দিন এই পানি মাথার ত্বক থেকে পুরো চুলে ব্যবহার করুন। 

ব্যবহারের পদ্ধতি 

শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পর আমলকি পানি ব্যবহার করুন। এ পানি ব্যবহারের পর ২ মিনিট মাথার ত্বকে মালিশ করুন। এরপর ধুয়ে ফেলুন। এতে মাথার ত্বক আর্দ্র থাকবে, চুলেও প্রাণ ফিরবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit