বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূ সহ তিন কৃষকের মৃত্যু

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূ সহ তিন কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ৫ জন।বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়ের পাড়া ও ফারকপুর গ্রামে এই ঘটনা ঘটে । এসব তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।বজ্রপাতে নিহতরা হলেন, গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন(৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূ সহ তিন কৃষকের মৃত্যু হয়েছে। দুপুরে গড়ের পাড়া এলাকার মাঠে ধানের জমিতে কাজ করছিল ৭ থেকে ৮ জন কৃষক আকাশে মেঘ দেখে মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেয় পরে সেখানর বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় সকলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন কৃষকে মৃত ঘোষনা করে। এদিকে ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় জহুরা খাতুন নামের এক গৃহবধূ বজ্রপাতের শিকার হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

এবিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, তিন জন পুরুষ ও ১ জন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit