শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

রাঙ্গামাটি সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে – সুপ্রদীপ চাকমা

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৮৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.)  সুপ্রদীপ চাকমা বলেছেন, রাঙ্গামাটিতে সংঘটিত  সহিংসতার ঘটনায়  যারাই জড়িত তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় আনতে  হবে।  সহিংসতার ঘটনা নিয়ে মামলা হয়েছে এবং বিভিন্ন ভিডিও চিত্র ও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন উপদেষ্টা। এক্ষেত্রে কোন নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকার জন্যও সংশ্লিষ্টদের বলেন। সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিস্তারিত তালিকা প্রণয়ন করে সরকারের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সাম্প্রতিক সহিংসতায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, শেভরন হাসপাতাল ও তার আশেপাশে ক্ষতিগ্রস্ত দোকানসমূহ, বনরুপা কাটা পাহাড় মার্কেট, বনরূপা জামে মসজিদ, কাঠালতলী মৈত্রি বিহার উপসনালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন পার্বত্য উপদেষ্টা।এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা),  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৯ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit