শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

রাজধানীতে বাণিজ্য মন্ত্রণালয়ের তদারকি, সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৯ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচাবাজারে ও ফকিরাপুল কাঁচাবাজারে এ বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব জান্নাতুল ফেরদৌস। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম , সবজি ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টাঙানোসহ পণ্য ক্রয় ও বিক্রির রসিদ খতিয়ে দেখেন।
 
মূল্যতালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্য তালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কৃষি মার্কেট ভেঙে ফেলায় পার্কিংয়ে দোকান বসানো হলে বিভিন্ন মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে দোকানগুলো সরানোর জন্য বাজার কমিটিকে নির্দেশনা দেয়া হয়।
 
রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য ও বিক্রিয়মূল্য যাচাই করা হয়। এর মধ্যে ডিম ও পেঁয়াজের দাম কিছুটা কমেছে বলে বাজার মনিটরিংয়ে দেখা যায়।
 
এসময় পণ্যের হালনাগাদকৃত মূল্যতালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেন তদারকি টিম। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অমিত দেব নাথ। অভিযানে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit