সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

উন্নয়নের রাজনীতি ও সুশাসনই হরিয়ানায় জয় এনেছে: মোদি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হরিয়ানার ৯০ আসনের বিধানসভা নির্বাচনে ৪৭ আসনে বিজেপির জয়ী হওয়ার ঘোষণার পর সামাজিকমাধ্যম এক্সে একটি পোস্ট করেন মোদি। সেখানে তিনি রাজ্যের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দলকে আবারও সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্য অভিনন্দন জানান। 

মোদি বলেন, ‘আমি এখানকার জনগণকে আশ্বস্ত করছি, আমরা তাদের আকাঙ্খা পূরণে কোনো কিছু অবশিষ্ট রাখব না।’ তিনি দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের কঠোর পরিশ্রমের জন্যই এই ঐতিহাসিক বিজয় পেয়েছে বিজেপি।
 
‘আমার দলের সব কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন, যারা এই মহান বিজয়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। আপনারা কেবল রাজ্যের জনগণকে পরিপূর্ণভাবে সেবা দিয়েছেন তা নয়, আমাদের উন্নয়নের এজেন্ডাও তাদের কাছে নিয়ে গেছেন। এ কারণে হরিয়ানায় বিজেপি এই ঐতিহাসিক জয় পেয়েছে‘, বলেন মোদি।
 
হরিয়ানা নিয়ে বুথফেরত জরিপের পূর্বাভাস ভুল প্রমাণ করেছে বিজেপি। ১০ বছর ধরে হরিয়ানায় ক্ষমতায় থাকা দলটি এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে। এর আগে বুথফেরত জরিপগুলোর সম্মিলিত পূর্বাভাস বলেছিল, হরিয়ানায় কংগ্রেস ৫৫টি আসনে জিততে পারে। আর বিজেপি পেতে পারে ২৬টি আসন। যদিও বুথফেরত জরিপ ভুল প্রমাণ করে তৃতীয়বারের মতো হরিয়ানায় সরকার গঠন করছে বিজেপি।
 
এ রাজ্যে কংগ্রেস ২০১৯ সালের নির্বাচনের চেয়ে মাত্র ৬টি আসন বেশি পেয়ে ৩৭টি আসন জিতেছে। অন্যদিকে, বিজেপি গত নির্বাচনের থেকে তাদের আসন বাড়িয়েছে ৮টি। তবে বিজেপি হরিয়ানায় জয় পেলেও ব্যর্থ হয়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানে ৯০ আসনের মধ্যে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট পেয়েছে ৪৯ আসন। বিজেপি পেয়েছে ২৯টি। 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit