মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

নাফ নদী থেকে ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়া হলো মিয়ানমারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনায় মাছ শিকারের সময় বাংলাদেশি পাঁচ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবদুস সালাম।

ধারণা করা হচ্ছে, মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা ওই জেলেদের ধরে নিয়ে গেছে। পাঁচ জেলে হলেন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) এবং চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।
ইউপি সদস্য আবদুস সালাম বলেন, সোমবার তাদের ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে। জেলেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, একটি নৌকাযোগে নাফ নদীতে মাছ ধরতে নামলে অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায়। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।  

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সঙ্গে আলোচনা চলছে।  

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit