রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরকে সাইকেল উপহার প্রতিমন্ত্রীর সিয়ামের ‘রাক্ষস’-এ খলনায়ক তিনি নিজেই! বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস আমরা মজা করার জন্য হলেও আরও কয়েকবার সেখানে আঘাত করতে পারি: ট্রাম্প নওগাঁয় দেশীয় মাছ সংকটে শুটকি উৎপাদন ব্যহৃত মধ্যপ্রাচ্যের সংঘাতে স্পেন–আর্জেন্টিনার ফিনালিসিমা ম্যাচ বাতিল তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত নিয়োগ পেলেও যোগ দেন না শিক্ষকরা,পাহাড়ে শিক্ষা ব্যবস্থায় চরম সংকট সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

নিয়মিত ৫টি আখরোট খেলে কী হয় জানেন?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : আখরোট দেখতে গোলাকার হলেও এর ভেতরে থাকে একটি বীজ। যেটিই মূলত খাওয়ার উপযুক্ত। নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে এই ফলটি থেকে পাবেন প্রোটিন, স্নেহ পদার্থ, ফাইবার, অ্যামিনো অ্যাসিড, ম্যাগনেশিয়াম, অ্যান্টি অক্সিডেন্টের মতো গুরুত্বপূর্ণ উপাদান।

বিভিন্ন ধরনের মিষ্টি সালাদে এ আখরোট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া দেশ বিদেশের নামিদামি খাবারেও এর ব্যবহার রয়েছে। খাবারে আখরোটের ব্যবহার স্বাদকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে।

এক ধরনের বাদামজাতীয় ফল আখরোট। ছবি: সংগৃহীত

তবে খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয়, স্বাস্থ্যের যত্ন নিতেও বেশ উপকারী এই আখরোট। এতে থাকা পুষ্টিগুণ শরীরকে নানাধরনের রোগের সঙ্গে লড়াই করার জন্য সক্ষম করে তোলে।

 
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আমেরিকান স্বাস্থ্য বিষয়ক ওয়েব সাইট হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, আখরোটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই রয়েছে। যা ত্বকের সুরক্ষায় উপকারী।
 
নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাসে উপকারিতা অনেক। বিশেষজ্ঞরা বলছেন, আখরোটে থাকা ওমেগা থ্রি হার্টের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে। এতে থাকা পলিফেনল ব্রেস্ট, প্রোস্টেট ও কোলোরেকটাল ক্যানসারের ঝুঁকি কমায়।

পুষ্টিগুণে ভরপুর আখরোট। ছবি: সংগৃহীত

এছাড়া হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস টু, লো ব্লাড প্রেসারে দারুণ কাজ করে আখরোট। মস্তিষ্কের ফাংশনাল উন্নতিতেও কার্যকরী ভূমিকা রাখতে পারে আখরোট।

পুষ্টিবিদরা বলছে, সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে আখরোটকে পানিতে ভিজিয়ে খাওয়া ভালো। তবে দুধ কিংবা মধুর সঙ্গেও আখরোট খাওয়া যেতে পারে। একজন পূর্ণ বয়স্ক মানুষের নিয়মিত ৫টি আখরোট খাওয়াকেই যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit