মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

শাবিপ্রবি ছাত্রলীগের আরও দুই নেতা গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার সদর থানা এলাকায় র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে শাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব।

গতকাল মঙ্গলবার গ্রেফতার হওয়া দুই নেতা হলেন, শাবিপ্রবি ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক অমিত শাহ। এর মধ্যে আশিকুর ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার চিকনা মনোহর গ্রামের মো. হাসিম উদ্দিনের ছেলে ও অমিত শাহ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার মস্তলা গ্রামের সুশীল সাহার ছেলে। গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শাবিপ্রবি ছাত্র রুদ্র সেন হত্যা মামলার আসামি। 

এদিকে, গত সোমবার বিকেলে সিলেট নগরের বন্দরবাজার এলাকা থেকে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মীর আবদুল্লাহকে গ্রেফতার করে র‌্যাব। তাকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযানে ৩ জন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ কমিশনার মো. মশিহুর রহমান সোহেল।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit