শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

পলাশপুর জোন  শারদীয় দূর্গাপূজা- উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তায় ৪০ বিজিবি।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৪৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে পলাশপুর ৪০ বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ২ টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে পালনের ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন। মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর  জোনের আওতায় ২টি পূজা মন্ডপ (বেলছড়ি শ্রী শ্রী শিব মন্দির এবং গোমতি কেন্দ্রিয় কালি ও জগন্নাথ মন্দির) পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতকল্পে পলাশপুর জোন সদর হতে ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 
খেদাছড়া ব্যাটালিয়ন ৪০বিজিবি পলাশপুর জোন কমান্ডার লেঃকর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম পিএসসি বলেন, শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গাপূজা পালনের লক্ষে প্রতিটি পূজামন্ডপের নিকটবর্তী বিওপি/ক্যাম্প থেকেও নিয়মিত ভাবে বিশেষ/আধিপত্য বিস্তার টহল পরিচালনা করা হচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ/সমন্বয় পূর্বক পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ ড্রোনের মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে।

 

 

 

কিউএনবি/আয়শা/০৮ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit