রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

পলাশপুর  বিজিবি জোনের উদ্যােগে দূর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার  মাটিরাঙ্গা উপজেলার পুলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির  উদ্যােগে শারদীয় দূর্গা পূজা  উদযাপন শান্তিপূর্নভাবে পালনের লক্ষ্যে  জোনের আওতায়  দূর্গাপূজা মন্ডপের সভাপতি/সম্পাদক সামরিক-বেসামরিক কর্মকর্তাদের নিয়ে  মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর ) সকাল ১০ টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি পলাশপুর জোনের ব্যবস্থাপনায় জোন সদর দপ্তর এর সম্মেলন কক্ষে জোনের আওতায়  দূর্গাপূজা পূজামন্ডপের সভাপতি/সম্পাদকদের সাথে  মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পলাশপুর জোনের জোন কমান্ডার লেঃকর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি।
সভাপতির বক্তব্যে পলাশপুর জোন কমান্ডার লেঃকর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন বিজিওএম, পিএসসি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নিজেদের ধর্মীয় উৎসব আনন্দ ও শান্তিপূর্ণ পরিবেশে* করতে পারে এই জন্য সকলকে সহযোগিতা করার নির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন উদ্ভুত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার জন্য বলেন।

বিজিবি টহলদল পূজা মন্ডপের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা টহলরত থাকবে এবং সর্বদা সহযোগিতা করার জন্য বদ্ধ পরিকর এছাড়াও, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখা, পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং যেকোন পরিস্থিতি পরিলক্ষিত হলে জোন সদরে অবহিত করার জন্য পরামর্শ প্রদান করেন। এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit