শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

সূচকের বড় পতন, আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ৪৬ কোটি

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৭ অক্টোবর) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট কমেছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে ৭০ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৪৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১১ দশমিক ৫৩ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৭ দশমিক ২৯ পয়েন্টে ও ১ হাজার ১৭৯ দশমিক ৩২ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৩ দশমিক ৬৩পয়েন্টে। 

এ সময় ডিএসইতে ৩২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭২টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি।
 
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৭০ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৬ দশমিক ৬৪ পয়েন্টে ও ৯ হাজার ১৬২ দশমিক ২৪ পয়েন্টে।

আর সিএসআই সূচক ৮ দশমিক ৩৮ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ৭ দশমিক ০০৬ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ৯৭১ দশমিক ৩৫ পয়েন্টে ও ১ হাজার ১৩৮ দশমিক ৭৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৮১ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ২৮৬ দশমিক ২৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ২১ লাখ ২৫ হাজার টাকার। লেনদেন হওয়া ৪০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/দুুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit