বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ভয়াবহ চাপে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ৪৪ রান। নাজমুল হোসেন শান্ত ১৭ রান করে অপরাজিত আছেন। রিয়াদ আউট হওয়ার পর ব্যাটিংয়ে এসেছেন জাকের আলী অনিক। 

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের চতুর্থ বলে প্রথম বাউন্ডারি হাঁকান লিটন দাস। তবে পরের বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন এই ওপেনার। পারভেজ হোসেন ইমনও শুরুটা করেন দারুণ। নিজের খেলা চতুর্থ বলে হার্দিক পান্ডিয়াকে দারুণ এক ছক্কা মারেন তরুণ এই ব্যাটার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। 
 
পঞ্চম ওভারটা দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। এখন পর্যন্ত এই ইনিংসে সর্বোচ্চ রান এসেছে এই ওভার থেকে। তিন বছর পর দলে ফেরা বরুণের দ্বিতীয় বলে স্লগ সুইপ খেলেন হৃদয়, যা গেছে স্কয়ার লেগে নীতিশ কুমার রেড্ডির কাছে। তরুণ এই ক্রিকেটার ক্যাচ ধরতে না পারায় বল যায় সীমানায়। পরের বলটিও বাউন্ডারিতে পাঠান হৃদয়। এটি অবশ্য গ্যাপে ফেলেই। একই ওভারের শেষ বলে রিভার্স সুইপে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে ছক্কা মারেন নাজমুল শান্ত। 

 
পঞ্চম ওভারে ১৫ রান নেয়ার পর ইনিংসের ষষ্ঠ ওভারটা মেডেন দেন অভিষিক্ত মায়াঙ্ক যাদব। পুরো ওভার ব্যাটিং করে একটি রানও বের করতে পারেননি তাওহীদ হৃদয়। বর্তমান সময়ে দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটার মনে করা হলেও এই ম্যাচে হৃদয়ের ব্যাটিং ছিল বেশ হতাশার। ১৮ বল ব্যাটিং করলেও পুরোটা সময় অস্বস্তিতে ছিলেন তিনি। সপ্তম ওভারে তাকে মুক্তি দেন বরুণ। বরুণকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি।   

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit