শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস পালিত।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : নির্ভুল জন্ম নিবন্ধন করব ও শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব এই প্রতিপাদ্য বিষয়কে  সামনে রেখে,  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় দিকে  উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা  একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফুল ইসলাম বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী,  উপজেলা মহিল বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো.আশরাফুল আলম সিরাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা মোঃ আরিফুল মোল্লা,   মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. বরকত উল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান বলেন,জন্মের ৪৫ দিনের মধ্যে বিনামূল্যে জন্ম নিবন্ধন প্রাপ্তি একটি শিশুর জন্মগত নাগরিক অধিকার তবে নির্ভুল তথ্য সন্নিবেশিত করা নিবন্ধন কার্যক্রমের সাথে সম্পৃক্ত  সকলকে আরো অধিকতর দায়িত্বশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit