বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

যামিনীপাড়া জোন শারদীয় দূর্গাপূজা- উপলক্ষে পূজা মন্ডপের নিরাপত্তায় ২৩ বিজিবি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে যামিনীপাড়া জোনের দায়িত্বপূর্ণ এলাকায় তিন টি মন্দিরে শারদীয় দূর্গাপূজা উদযাপিত হবে। রবিবার (৬ অক্টোবর) থেকে যামিনীপাড়া ২৩ বিজিবি জোনের আওতায় পূজামন্ডপ সমূহ ডাকবাংলা শ্রী শ্রী জগন্নাথ মন্দির, তবলছড়ি লাইফু কারবারীপাড়া হরি মন্দির এবং  তাইন্দং হেডম্যানপাড়া দূর্গা মন্দির। পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে যামিনীপাড়া জোন সদর হতে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এছাড়াও পূজামন্ডপের নিকটবর্তী বিওপি/ক্যাম্প থেকেও নিয়মিত ভাবে বিশেষ/আধিপত্য বিস্তার টহল পরিচালনা করা হচ্ছে। যে কোন উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ভিডিপি এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ/সমন্বয় পূর্বক পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় জোন সদরে একটি মনিটরিং সেল গঠনসহ দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও পূজা মন্ডপ এর নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনে কারিগরি সহায়তা প্রদানসহ হেডম্যানপাড়া পূজা মন্ডপে সিসি ক্যামেরা না থাকায় যামিনীপাড়া জোন কর্তৃক আইপি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit