বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

আশুলিয়ায় যৌথবাহিনির অভিযানে হাতকাটা টিপু ও তার ২ সহযোগী গ্রেফতার 

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার একটি বাস স্ট্যান্ডে চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট  তিন জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনি। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদি, মোবাইলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে আজ দুপুর ২ টায় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ জেলার শিবালয় থানার নিহালপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নূর মোহাম্মদ ওরফে হাতকাটা টিপু (৪৫), মানিকগঞ্জ জেলা সদরের মাধপপুর গ্রামের মোঃ তাইজুল ইসলামের ছেলে আমির হোসেন (৩৫) ও গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর মিয়ার চর মানিকদা গ্রামের জামিল আহম্মেদের ছেলে মোঃ রহমতুল্লাহ শেখ (৩৮)। তারা দীর্ঘ দিন ধরে আশুলিয়ার বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। 

যৌথবাহিনি জানায়, বাইপাইল বাস স্ট্যান্ডে চাঁদাবাজের সাথে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে জামগড়া আর্মি ক্যাম্পের নিয়মিত টহল দল গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের নেতা নূর মোহাম্মদ ওরফে হাতকাটা টিপুকে গ্রেপ্তার করা হয়। যৌথবাহিনি আরও জানায়, হাত কাটা টিপু একজন কুখ্যাত চাঁদাবাজ। তিনি আশুলিয়ার বাইপাইল, ডেন্ডাবর এলাকাসহ বিভিন্ন এলাকায় বিগত কয়েক বছর ধরে চাঁদাবাজি করে আসছিলো। তার বিরুদ্ধে এলাকার স্থানীয় জনসাধারন বেশ কয়েকবার মানববন্ধন ও জনসমাবেশ করে। হাতকাটা টিপু বেশ কয়েকটি মামলার আসামী। বাইপাইল এলাকার প্রত্যেকটি দোকান থেকে তিনি ও তার দল নিয়মিত চাঁদা তুলতেন।

এছাড়া বাইপাইল বাসস্ট্যান্ডের দূরপাল্লার বাস এবং অন্যান্য গাড়ি থেকেও তার দল নিয়মিত চাঁদা তুলতেন বলে জানা গেছে। চাঁদা দিতে না চাইলে ভুক্তভোগীকে মারধর করা হতো। বাসস্ট্যান্ড এলাকার সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে তার বিরুদ্ধে মানববন্ধনও করে। অবশেষে আজ যৌথবাহিনি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। তাদেরকে গ্রেফতারের পর বাইপাইল বাস স্ট্যান্ড এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মনে স্বস্তি ফিরে এসেছে। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, আসামিদের গ্রেপ্তারের সময় তল্লাশি করে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, চাঁদাবাজি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত দ্রব্যাদিসহ মোবাইল ফোন ও বিভিন্ন অপরাধের আলামত উদ্ধার করা হয়েছে।  গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit