বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভোলাহাটে আ’লীগের ৩৮ নেতাকর্মীর নামে চাঁদাবাজি ও হত্যা চেষ্টার মামলা

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৮ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নামে একটি মামলা হয়েছে। উপজেলার বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশীদ বাদী হয়ে বৃহস্পতিবার ভোলাহাট থানায় চাঁদাবাজি ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। এ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মামলার এজাহারের বিবরণ থেকে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ. পিয়ার জাহান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেনকে আসামি করা হয়।

এছাড়া এ মামলায় উপজেলা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. সাইফুল, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, দলদলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আরজেদ আলী ভুটু, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আয়রন, উপজেলা যুবলীগের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক তোফায়ল, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গোরিবুল¬াহ দবির, যুবলীগের সহ-সভাপতি মো. কাউসার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আশরাফুল, ছাত্রলীগের সভাপতি রফাত হোসেন (টুইংকেল), সাধারন সম্পাদক আহসান, উপজেলা ছাত্রলীগর সাংগঘঠনিক সম্পাদক মো. সাব্বির, বিরেশ্বরপুর গ্রামের মো. মতিউর, ধরমপুর গ্রামের সেলিম রেজা, শিকারী গ্রামের নিখল, হাঁসপুকুর গ্রামের মো. আফজাল, বড়গাছী গ্রামের মো. সামাদ মেম্বার, পিয়ারুল ইসলাম, মিরপুর গ্রামর মো. নাসিম মেম্বার, খালেআলমপুর গ্রামের মো. আব্দুল লতিফ, হাঁসপুকুর গ্রামের মো. আতিকুল ইসলাম দুলু, মুন্সিগঞ্জ গ্রামের মো. সেলিম মেম্বার, টানু মেম্বার, মো. আনোয়ার হোসেন রজব, ভুটু মেম্বার, মোঃ ইয়ারুল মেম্বার, সুরানপুর গ্রামের মো. সাইদুর রহমান, আদমপুর গ্রামের মো. রবিউল ইসলাম, তেলিপাড়া গ্রামের আজু, সুরানপুর গ্রামের হালিম, সুরানপুর গ্রামের আলিম, তরিফ ও তেলিপাড়া গ্রামের রাজু আহম্মেদ।

মামলার এজাহারে উলে¬খ করা হয়, ৩ আগষ্ট বিকাল ৩ টার দিকে মামলার বাদী আব্দর রশিদ সুরানপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় বিবাদী ইয়াসিন আলী (উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক) হুকুমে আরজেদ আলী ভুটু পথ রোধ করে কলেজ মোড় এলাকা সমাবেশ করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবী করে। টাকা দিতে অস্কীকার করায় উপরোক্ত আসামীগন হত্যার উদ্দ্যেশ্যে এলোপাথারি কিল-ঘুসি মেরে মাটিতে ফেলে দেয়।এজাহারে বাদীর অভিযোগ, আমি মাটিতে অজ্ঞান হইয়া পড়ার পর আসামী মোঃ হালিম, রাজু, আলিম, তোরিফ আমার ঘরের ভিতর প্রবেশ করে কাঠের বাক্সের ডয়ারে থাকা গরু বিক্রি করা নগদ ২ লাখ টাকা বাহির করিয়া নেয় এবং বলে যে চাঁদা না দিলে কি হবে, তোর গরু বিক্রি করা টাকা দিয়ে সমাবেশ করবো। আসামীগন আমাকে হুমকি দেয় যে এই বিষয়ে কোন মামলা করিলে তোকে জীবনে শেষ করিয়া ফেলিব বলে দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়।ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান বলেন, এ মামলায় একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit