রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ইসরাইলের সহায়তায় সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এর পরই মধ্যপ্রাচ্যজুড়ে চলছে যুদ্ধের দামামা। বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো সময় পুরো এই অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। যদিও চলমান পরিস্থিতিতে ইসরাইলের সহায়তায় মার্কিন সেনা পাঠানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলে দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরাইলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না। বাইডেন স্পষ্ট করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সমর্থনে তার নিজস্ব বাহিনী মোতায়েন করবে না।

এদিকে, ইসরাইলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরাইল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে। তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরাইলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit