মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

নাভারন ছাত্রদলের দুইজন পিটিয়ে জখম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতাকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে নাভারন পূরাতন বাজারে। তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে আহত ছাত্রদল নেতাদেরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহতরা হলেন ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি ইসলামপুর গ্রামের মরহুম খোরশেদ আলমের ছেলে ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন (২৫) ও তার চাচাতো ভাই নাভারন বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে মোঃ সাকিব হাসান (১৮)। নাভারন বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টু ও আহত নাভারন ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ সোহাগ হোসেন জানান, বুধবার সন্ধার পর নিজ কাজে নাভারন বাজারের রজব আলীর দোকানের সামনে গেলে সেখানে দল ও নেতা কর্মিদের দল থেকে বহিষ্কার নিয়ে বিতর্ক হয়।

বিতর্কের এক পর্যায় ইসলামপুর গ্রামের রজব আলী (৫৫), তার ছেলে জুয়েল হোসেন(২৬) ও মফিজুর রহমান(২৮), মনিরুল(৩৫)সহ আরও ৪/৫জন আচমকা ছাত্রদল নেতা সোহাগ ও সাকিবকে বেদম ভাবে মারপিট করেন। এ ঘটনার পর থেকে নাভারন পুরাতন বাজারে উত্তেজনা বিরাজ করছে ।যে কোন মুহুর্তে সংঘর্ষ বাধতে পারে বলে নাভারন পুরাপতন বাজারে আতংক বিরাজ করছে।

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit