বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দুর্নীতির দায়ে সিঙ্গাপুরে ভারতীয় বংশোদ্ভূত সাবেক মন্ত্রীর ১ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দোষী সাব্যস্ত সাবেক ওই মন্ত্রীর নাম সুব্রমনিয়াম ইসওয়ারান। তার বিরুদ্ধে ন্যায়বিচারের বাধা দেয়া ও তিন লাখ ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণের মামলা হয়েছিল। এছাড়া দুর্নীতি-সংক্রান্ত পাঁচটি অভিযোগ স্বীকারও করেছেন তিনি।

বিশ্বের কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় থাকা সিঙ্গাপুরে সাবেক একজন মন্ত্রীর কারাগারে যাওয়ার ঘটনা বিরল। আদালত বলেছেন, ৬২ বছর বয়সি ইসওয়ারনকে আগামী কয়েক দিনের জন্য জামিনে থাকার অনুমতি দেয়া হবে এবং সোমবার তার জেলের মেয়াদ শুরু হবে।
 
নিয়মবহির্ভূতভাবে হাজার হাজার ডলার সমমূল্যের উপহারসামগ্রী নেয়াসহ বেশ কিছু অভিযোগ ওঠার পর গত জানুয়ারিতে পরিবহনমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ইসওয়ারান। তার বিরুদ্ধে ৩৫টি অভিযোগ আনা হয়েছিল। ৩৫টি অভিযোগের মধ্যে শুধু গুরুতর পাঁচটি অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।
 
ইসওয়ারান মূলত দুজন ব্যবসায়ীর কাছ থেকে উপহার গ্রহণ করেন। তারা হলেন, আবাসন ও হোটেল ব্যবসায়ী ওং বেং সেং। ওং সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান রেসিং চালুতে সক্রিয় ভূমিকা রাখেন। অপরজন হলেন লাম কক সেং। তিনি তার সাবেক নির্বাচনী ওয়ার্ডের বিভিন্ন তৃণমূল সংগঠনের সঙ্গে যুক্ত।
 
ইসওয়ারানকে তারা ওয়েস্ট এন্ড শো’র টিকিট, উড়োজাহাজের ব্যয়বহুল টিকিট, হুইস্কির বোতল, ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট ও একটি ব্রম্পটন বাইসাইকেলের মতো উপহার দেন।
 
প্রতিবেদনে বলা হয়েছে, ভালো বেতনভুক্ত এবং দক্ষ আমলাতন্ত্রের পাশাপাশি শক্তিশালী এবং পরিচ্ছন্ন শাসনের জন্য স্বীকৃত সিঙ্গাপুরে কোনো মন্ত্রীর বিরুদ্ধে হওয়া এমন মামলা পুরো দেশকেই হতবাক করেছে।
 
এর আগে, ১৯৮৬ সালে সিঙ্গাপুরের একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়। ওই মন্ত্রীর ঘুষ নেয়ার অভিযোগ তদন্ত করা শুরু হয়, তবে আদালতে কোনো অভিযোগ করার আগেই তার মৃত্যু হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit