মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

ইসরাইলকে থামাতে জাতিসংঘকে যে পরামর্শ এরদোগানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, গাজা ও লেবাননে ইসরাইলের হামলা বন্ধে নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে সাধারণ পরিষদের উচিত হবে ১৯৫০ সালে পাস হওয়া প্রস্তাব অনুযায়ী ইসরাইলের ওপর বল প্রয়োগের পরামর্শ দেওয়া৷

১৯৫০ সালে পাস হওয়া ইউনাইটিং ফর পিস রেজুলেশনে বলা আছে, নিজেদের মধ্যে মতভেদের কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যদি বিশ্ব শান্তি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে জাতিসংঘের সাধারণ পরিষদ এগিয়ে আসতে পারে৷

ইসরাইলের বিরুদ্ধে আরো সক্রিয় অবস্থান নেওয়ার ক্ষেত্রে মুসলিম দেশগুলোর ব্যর্থতা দেখে তিনি দুঃখ পেয়েছেন বলেও মন্তব্য করেন এরদোগান৷ ইসরাইলকে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য করতে মুসলিম দেশগুলোর প্রতি অর্থনৈতিক, কূটনীতিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি৷

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit