মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে হামলার প্রতিক্রিয়ায় দখলদার ইসরাইলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলা ‘অত্যাসন্ন’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

তবে ইসরাইলে হামলা চালালে ‘কঠিন পরিণতি ভোগ করতে’ হবে বলে তেহরানকে যুক্তরাষ্ট্র সতর্কতা দিয়েছে। মার্কিন ওই কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের এই হামলা থেকে ইসরাইলকে রক্ষা করতে আমরা সক্রিয়ভাবে প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে সহায়তা করছি। আমরা তাদের বলেছি, ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ছোড়ার পরিণতি হবে ভয়াবহ। এক্সিওস জানিয়েছে, সোমবার লেবাননে ইসরায়েল স্থল হামলা চালানোর ঘোষণা দেওয়ার পরই ইরানের সম্ভাব্য হামলার সম্ভাবনা বেড়েছে।

এদিকে ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস সম্প্রতি এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সব সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ইরান ইসরাইলের বিরুদ্ধে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের কাছে ইঙ্গিত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit