রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

বিনামূল্যে তিন দিনে টি-শার্ট ডিজাইন শেখার সুযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং জগতে জনপ্রিয় এক নাম গ্রাফিক্স ডিজাইন। আর গ্রাফিক্স ডিজাইনের মধ্যে মার্কেটপ্লেসগুলোতে চাহিদার শীর্ষে অ্যাপারেল ডিজাইন বা টি-শার্ট ডিজাইন। সংশ্লিষ্টদের মতে, যুগের সাথে পাল্লা টি-শার্ট ডিজাইনের চাহিদা বাড়তে থাকায় মার্কেটপ্লেসগুলোতে দেখা দিচ্ছে দক্ষ ডিজাইনারের সংকট। এই অবস্থায় তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী বিনামূল্যে টি-শার্ট ডিজাইন শেখানোর উদ্যোগ নিয়েছে বিডিকলিং একাডেমি।

মঙ্গলবার (১ অক্টোবর) বিডিকলিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) রনি সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে দিনদিন টি-শার্ট ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এদিকে দেশে অসংখ্য তরুণ-তরুণী চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটে হতাশাগ্রস্ত হয়ে উঠেছে। এই অবস্থায় বেকারত্ব দূরীকরণ ও আইটি সেক্টরে তরুণ-তরুণীদের জন্য সুযোগ তৈরির লক্ষ্যে বিডিকলিং একাডেমি আগামী ৬,৭ ও ৮ অক্টোবর তিন দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে। এর আগে বুধবার (২ অক্টোবর) আগ্রহীদের নিয়ে একটি মিটআপ সেশনেরও আয়োজন করা হয়েছে।

এতে বলা হয়, টি-শার্ট ডিজাইনে দক্ষতা অর্জনের পরে খুব সহজেই চাকরি সুযোগ রয়েছে। এমনকি টি-শার্ট ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিংয়েরও ব্যাপক সুযোগ রয়েছে। বিশেষ করে ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইনহিল ইত্যাদি সাইটে ফিক্সড প্রাইস, আওয়ারলি জব কিংবা কন্টেষ্টের মাধ্যমে আয় করা যায়। এমনকি অনেক ক্লায়েন্ট অধিকাংশ সময় লংটার্ম প্রজেক্টের জন্য ডিজাইনারদের নিয়োগ দিয়ে থাকে।

প্রসঙ্গত, কম্পিউটার টেকনোলজি বিষয়ক ৬০টিও অধিক বিষয়ে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে বিডিকলিং একাডেমি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অ্যাপ ডেভেলপার উইথ ফ্লাটার, মার্ন স্টাক ডেভেলপার, নেটওয়ার্কিং, লিড জেনারেশন উইথ ডাটা এন্ট্রি, অ্যাডভান্স এক্সেল এক্সপার্ট, ভিডিও অ্যান্ড মোশন এডিটর, ওয়ার্ডপ্রেস স্পেশালিস্ট, ইউএক্স/ইউআই ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওরাকল ডাটাবেইজ, সাইবার সিকিউরিটি।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit