বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

নাসরুল্লাহকে হত্যা করেও যে দুই কারণে হিজবুল্লাহকে দমানো যাবে না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেও গোষ্ঠীটিকে দমাতে পারবে না ইসরাইল। এ গোষ্ঠীর বিকেন্দ্রীভূত কাঠামো এবং মতবাদের কারণে ফের পুনর্গঠনের ক্ষমতা রাখেন তারা।

দলটির ঘনিষ্ঠ একটি সূত্র মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, গত কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহর নেতৃত্ব ও শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলি গুপ্তহত্যা এবং এর নিরাপদ যোগাযোগ নেটওয়ার্কে লজিস্টিক হামলা দলটির সামরিক ও নিরাপত্তাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে।

তবে তিনি বলেন, হিজবুল্লাহর অন্যতম শক্তি হচ্ছে এর বিকেন্দ্রীভূত কাঠামো। হিজবুল্লাহর শ্রেণিবিন্যাস এখনও বিদ্যমান, প্রতিষ্ঠান বিদ্যমান এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতৃত্ব এখনও রয়েছে। সুতরাং, এটি দলের অবিচলিত মানবিক ও সামরিক অবকাঠামো থেকে নিজেকে পুনর্নির্মাণ করতে পারে।

 তিনি জানান, ইসরাইল শুধু একজন নেতাকে হত্যা করতে পেরেছে। তাদের স্তরবিন্যাস, গঠন ও মতাদর্শের ওপর চুল পরিমাণ আঘাতও করতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit