বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
উপমহাদেশের প্রভাবশালী ১০ সুফি সাধক রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৬৬ প্রতারণা মামলায় সালমান খানকে আদালতে তলব কোটি টাকার মৃত্যু ভাতার লোভে সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর অভিযোগ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা ঘুরে দেখলেন মার্কিন নৌ কমান্ডার দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্র পাশে থাকুক বা না থাকুক, ইরানে একক সামরিক পদক্ষেপের ইঙ্গিত নেতানিয়াহুর হিরোশিমা-নাগাসাকি হামলার ৮১ বছর: বর্তমান বিশ্বে পারমাণবিক পরিস্থিতি কি? বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, সরাসরি বিশ্বকাপের স্বপ্নও শেষ আয়ারল্যান্ডের সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন করা হয়েছে। গত সোমবার সকাল ১০ঘটিকায় উপজেলার রাণীগঞ্জ বাজারে অবস্থিত ঘোড়াঘাট প্রেসক্লাবের নতুন ভবন উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল। উদ্ধোধন শেষে ঘোড়াঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ গাফ্ফার প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন সচিব জনাব মোঃ দলিল উদ্দিন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলার ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন, রাণীগঞ্জ সরকারী স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক মোঃ মাসুদ রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাহিত্যিক আলহাজ্ব মোঃ আবুল হোসেন প্রধান, ঘোড়াঘাট প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নুরুন্নবী মন্ডল, রাণীগঞ্জ সেন্ট্রাল প্রি-ক্যাডেট পরিচালক রবিউল ইসলাম (নয়ন), সাংবাদিক মোখলেছুর রহমান সওদাগর ও আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম রেজা, সিনিয়র সহ সভাপতি তোজাম্মেল হক সহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, সাংবাদিক আহসান হাবিব। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশবাসীর কল্যাণ প্রার্থনা করে সভাপতি সভার সমাপ্ত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit