মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খুলনায় ছেলেকে হত্যার দেড় মাস পর বাবাকে গুলি করে হত্যা একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, ৮ অক্টোবর পর্যন্ত নিশ্চায়নের সুযোগ ‘বাংলাদেশ এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাবছে’ অহংকার রোনালদোকে জীবন্ত গিলে খাচ্ছে : দুগারি স্পেনের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী যে কৌশলে বন্যপ্রাণী রক্ষায় সাফল্য পেল ভারত ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

দুর্গাপুরে ২৪০ বোতল ভারতীয় মদসহ প্রাইভেটকার আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের সাধুপাড়া এলাকা থেকে ২৪০ বোতল ভারতীয় মদ সহ এক প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার রাতে মদসহ ওই প্রাইভেটকার আটক করে স্থানীয় ছাত্র-জনতা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সোমবার রাতে দুর্গাপুর সদর ইউনিয়নের সীমান্ত এলাকা থেকে একটি সাদা প্রাইভেটকার স্থানীয় এক ব্যক্তিকে আহত করে বেপোরোয়া গতিতে দুর্গাপুর শহরের দিকে চলে যায়। ওই সময় প্রাইভেটকারের পিছনে স্থানীয় লোকজন ধাওয়া করলে পৌরশহরের সাধুপাড়া এলাকার সরকারি হাসপাতাল সংলগ্ন রাস্তায় ফেলে চালক ও অন্য যাত্রীরা পালিয়ে যায়। প্রাইভেটকারের নাম্বার ঢাকা মেট্রো গ ১৭-৫১১৯। পরবর্তিতে রাত ৮ টার দিকে ওই এলাকায় গাড়ীটি দেখতে পেয়ে বৈষম্যবিরোধী ছাত্ররা পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিগণ ওই গাড়ীর বিভিন্ন স্থান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ২৪০ বোতল মদ সহ চালক বিহীন প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

দুর্গাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপুজাকে সামনে রেখে মাদক চোরাকারবারিরা মাদক পাচারে সক্রিয় হয়ে ওঠেছে। আমাদের টহলটিম সীমান্ত এলাকা সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করছে। এ ব্যপারে কাউকে ছাড় দেয়া হবে না।

কিউএনবি/অনিমা/০১ অক্টোবর ২০২৪,/সকাল ১০:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit