বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবানন, নিহত আরও ১০৫

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে বিমান হামলার পাশাপাশি সম্ভাব্য স্থল অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। সেই লক্ষ্যে উত্তরাঞ্চলের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তেল আবিব। এদিকে, ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে ১০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে হয়েছেন ৩৫৯ জন। 

অন্যদিকে, পাকিস্তানের করাচিতে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর প্রতিবাদে করা বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

ইসরায়েলের বিরামহীন বিমান হামলায় বিপর্যস্ত লেবানন। হিজবুল্লাহর নানা স্থাপনা ধ্বংস করতে রাজধানী বৈরুত, বেকা উপত্যকাসহ বিভিন্ন অঞ্চলে বোমা ফেলছে নেতানিয়াহুর সেনারা। এতে এক সপ্তাহে শীর্ষ নেতা নাসরাল্লাহসহ হিজবুল্লাহর ৭ উচ্চ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছে। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৪শ’র বেশি মানুষ হতাহত হয়েছে। এছাড়া দুই দিনে প্রাণ গেছে ১৪ জন স্বাস্থ্যকর্মীর। 

এ অবস্থায় লেবাননে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে উত্তরের সীমান্তে বিপুল সেনা, ট্যাংক ও কামান মোতায়েন করেছে আইডিএফ। তবে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি। 

ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে লেবাননের অন্তত ১০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। যার মধ্যে ৫০ হাজারের বেশি মানুষ পায়ে হেঁটে পাশের দেশ সিরিয়াতে ঢুকে পড়েছে।  

লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও একই সময় ইসরায়েলকে আরও অস্ত্র সহায়তা এবং পূর্ণ সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ওয়াশিংটনের দ্বৈত নীতির বিষয়টি ফুটে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। 

অন্যদিকে, হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে বিক্ষোভ হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। 

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit