বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

‘যোগ্য পাত্র খুঁজে না পাওয়া’ সেই কুবরার আত্মহত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : ২০২৩ সালে পাত্র ছাড়াই নিজেকে নিজের কাছে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দিয়ে টিকটকে ভাইরাল হন কুবরা আইকুত। বিয়েতে তিনি একটি সাদা পোশাক এবং টিয়ারা পরেছিলেন। পাত্র ছাড়া বিয়ের ব্যাখ্যায় তুরস্কের ২৬ বছর বয়সি তরুণী জানান, ‘নিজের জন্য যোগ্য পাত্র খুঁজে পাচ্ছি না।’

বিয়ের অনুষ্ঠান শেষে তিনি ফুলের তোড়া হাতে গাড়িতে করে উল্লাস করতে করতে এগিয়ে যান। সাদা পোশাকে বার্গার খেয়ে মজা করতে করতে নিজেকে ‘নার্ভাস ব্রাইড’ বলে বর্ণনা করার একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

হাস্যরসাত্মক সামগ্রীর জন্য টিকটকে ভাইরাল হওয়ার মাত্র দুই বছরের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন কুবরা। তুরস্কে নিজের অ্যাপার্টমেন্ট ভবনের পঞ্চমতলা থেকে পড়ে মারা গিয়েছেন তিনি। গত সপ্তাহে ইস্তাম্বুলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃতদেহের পাশে একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম।

তার মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার নিজের শহরে যেখানে তার বাবা-মা থাকেন সেখানে তার দাফন সম্পন্ন হবে। 

টিকটকে তার এক মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে ২ লাখের বেশি ফলোয়ার রয়েছে। 

কুবরা আইকুত নিজের ওজন বাড়ানোর জন্য লড়াই করেছেন। এক পোস্টে তিনি বলেন, ‘আমি আমার শক্তি সংগ্রহ করেছি, কিন্তু আমি ওজন বাড়াতে পারছি না। আমি প্রতিদিন এক কেজি ওজন হারাচ্ছি। আমি জানি না কী করব, আমার ওজন বাড়ানো জরুরি।’

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit