মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

‘যখন বাবা-ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০২ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউড কিং শাকিব খানের প্রথম পুত্রসন্তান আব্রাম খান জয়।সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে জয়ের জন্মদিন ছিল গত শুক্রবার।দিনটি উপলক্ষে বাবা শাকিব খানের সশরীরে থাকা, কেক কাটা জয়ের জন্য খুবই স্পেশাল।ছেলের জন্মদিনটা যে বাবার জন্যও স্পেশাল সেটিও দেখালেন শাকিব।তাই তো সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসে ছেলের জন্মদিন পালন করলেন তিনি।

এরপর দিনই বাপ-বেটা একসঙ্গে কেক কাটলেন।সেই দৃশ্য ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।শাকিব-অপুর বিচ্ছেদ হলেও জন্মদিনে বাবা-মা দুজনের আদরই পেল জয়। তা দেখে নেটিজেনরাও বেশ উচ্ছ্বসিত। অনুরাগীদের ধারণা, ছেলের সঙ্গে কেট কাটতে অপুর বাসায় গিয়েছিলেন শাকিব, আর বাবা-ছেলের এই আদূরে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন অপু বিশ্বাস নিজে। যদিও এ বিষয়ে অপু কিছু বলেননি। শুধু ক্যাপশনে লিখেছেন, ‘যখন বাবা আর ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়।’

শাকিব খান দুই মাস যুক্তরাষ্ট্রে ছিলেন।গত বৃহস্পতিবার ঢাকায় আসেন তিনি।এদিন হঠাৎ নায়ককে নতুন রূপে দেখে চমকে যান তার ভক্ত-অনুরাগীরা। দাঁড়ি বড় করে, মাথায় ক্যাপ পরে সেলফিতে ধরা দেন তিনি।এটি হয়ত শাকিবের নতুন ছবির জন্য কোনো নতুন রূপ- এমনটাই মনে করছেন অনুরাগীরা।

এদিকে জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানিয়েছে শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। চিত্রনায়িকা বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit