মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

বিয়েতে নাচতে কোটি কোটি টাকা নেন শাহরুখ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : অভিজাত কোনো পরিবারের বিয়ে বাড়িতে বলিউড সুপারস্টার শাহরুখ খানকে নাচার জন্য নিলেই দিতে হতো কোটি কোটি টাকা। এক সময়ে বিয়ে বাড়িতে গান গেয়ে ২০০ কোটি আয় করা এই তারকা, বর্তমানে আয়ের সেই খাত নাকি বন্ধ হয়ে গেছে। 

শিল্পপতি লক্ষ্মী মিত্তলের মেয়ের বিয়েতে নেচেছিলেন শাহরুখ। সেখানে প্রায় ৪ কোটি টাকা পেয়েছিলেন তিনি। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রায় ২৫০টি অভিজাত বিয়ের অনুষ্ঠানে নেচে শাহরুখ খান ২০০ কোটি রোজগার করেছিলেন।

সম্প্রতি অনন্ত-রাধিকার বিয়ের আগের এই উদ্‌যাপনে নাচের তালে কোমর দোলাতে দেখা গিয়েছিল তাকে। সেজন্য নাকি শাহরুখ প্রায় ২ থেকে ৩ কোটি টাকা নিয়েছেন আম্বানি পরিবার থেকে।

গত বছর পরপর তিনটি হিট ছবি করেছেন শাহরুখ খান। কিন্তু গত বছর খান পরিবারের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়। মাদক-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তারপর থেকেই চালচলন বদলেছেন শাহরুখ। 

সিনেমা ছাড়া খুব একটা জনসমক্ষে আসেন না। সম্প্রতি একটি অনুষ্ঠানে করন জোহর তাকে প্রশ্ন করেন, আজকাল আর বিয়ে বাড়িতে নাচতে দেখা যায় না কেন শাহরুখকে? 

তখন শাহরুখ খান বলেন, ‘আগে আমার জামাই সাজার বয়স ছিল, এখন যা বয়স শ্বশুর ভাববে লোকে। লোকের বিয়েতে নাচাটা ভালো দেখায় না এ বয়সে।’

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit