মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

আশুলিয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি। এসময় গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয়ণ প্রকল্পের নতুন ভবন নির্মাণে বাধাঁদানকারীর বিরুদ্ধে শাস্তির দাবী জানানো হয়। মানব বন্ধন শেষে জিরানী-আমতলা আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ করেন। 
রোববার দুপুর দেড়টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গোহাইলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উত্তর পাশে ভবন নির্মাণের জন্য স্থান নির্ধারণ করেন মাঠ কমিটি এবং সেই অনুযায়ী বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের জন্য সয়েল টেষ্ট শেষে ভবন নির্মাণের কাজ শুরু করেন ঠিকাদার। সাবেক কমিটি ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় যা যা করা দরকার সব করেন এবং বর্তমান কমিটির সসভাপতিও সম্মতি দেন।
কিন্তু মাঠের মোতয়াল্লী হাজী আ: মজিদের পক্ষে তার ছেলে রেজাউল করিম রাজু ভবন নির্মাণে বাঁধা প্রদান করেন এবং একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গোহাইলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সাবেক যুগ্ম-সম্পাদক মজিবুর রহমান, গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়েদুর রহমান, সহকারী শিক্ষক আব্দুল কাদের, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুদ্দোহা খান এরশাদকে আসামী করা হয়।
যা অত্যান্ত ন্যাক্কারজনক। তারা আরও বলেন, এলাকার অধিকাংশ মানুষ চায় এখানে একটা ভবন হোক। ভবন হলে বন্যা কবলিত মানুষ আশ্রয় নিতে পারবে। শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে। কিন্তু একটা স্বার্থান্বেষী মহল চায়না এখানে ভবন হোক। আর মাঠের মাঝখানে ভবন হলে মাঠের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এবং শিক্ষার্থীরা খেলাধূলা করতে পারবে না। তাই অবিলম্বে ভবন নির্মাণ এবং দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। 
এর আগে গেল ২২ সেপ্টেম্বর এলাকাবাসি ও মাঠ কমটির সভাপতি সহ পাঁচ শতাধিক মানুষ ভবন নির্মাণের পক্ষে গণসাক্ষর করেন এবং তা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন আকারে জমা দেয়া হয়। গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়েদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও গোহাইলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (বাবুল), শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু ও শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামছুদ্দোহা খান এরশাদক প্রমূখ। মানব বন্ধনে এসময় স্কুলের শিক্ষক, পাঁচ শতাধিক শিক্ষার্থী ও এলাকাবাসি অংশগ্রহণ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit