সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিনা অনুমতিতে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা করার নির্দেশ চবিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দফতরে নির্ধারিত সময়ে উপস্থিতির পাশাপাশি অবস্থান ও প্রস্থানের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এছাড়াও অনুপস্থিত কর্মকর্তা কর্মচারীদের তালিকা প্রস্তুতের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের অফিস খোলা থাকাকালীন নির্ধারিত সময়ে (সকাল ৮:৩০টা হতে বেলা ৩:৩০টা পর্যন্ত) অফিসে উপস্থিত হওয়া ও কর্তব্য কাজ শেষে অফিস ত্যাগের ক্ষেত্রে সময়ানুবর্তী হওয়ার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো। এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস প্রধানরা তাদের স্ব স্ব আওতাধীন জনবলের ক্ষেত্রে বিষয়টি নিশ্চিত করবেন।”

এতে আরও বলা হয়, “আগামী ১ অক্টোবর, ২০২৪ খ্রি. থেকে বিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের নামের দৈনিক তালিকা প্রস্তুতপূর্বক উপ-উপাচার্য (প্রশাসন), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর দফতরে বেলা ১১টার মধ্যে পাঠানোর জন্য সকল অফিস প্রধানকে অনুরোধ করা হলো।”

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit