শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ প্রকল্পের কাজ পুনরায় শুরুর আশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাজমুল ইসলাম বলেছেন, দীর্ঘদিন বন্ধ থাকলেও ঢাকা নারায়ণগঞ্জ রুটে ডুয়েলগেজ রেললাইন নির্মাণকাজ পুনরায় শুরু হবে। শনিবার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রকল্পটির নির্মাণ কাজ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা ডুয়েলগেজ রেললাইনের কার্যক্রম নতুন করে আবার দরপত্রের মধ্যে শুরু করা হবে। কিছু কাজ নতুন সংযোজন করা হয়েছে। নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানির অভিজ্ঞতার ঘাটতি ছিল বলেই তারা সম্পূর্ণ না করে আংশিক কাজ করে চলে যায়।  

যাত্রীদের সবার মান বাড়ানোর লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।  নাজমুল ইসলাম আরও বলেন, জেলা, উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে রেলওয়ের জমি রয়েছে। জমিগুলো যাতে দখল না হয় এবং অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য অভিযান চলমান রয়েছে।  

এ সময় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইঞ্জিনিয়ার ও রেলওয়ে পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ২০১৭ সালে ৩৭৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ঢাকা- নারায়ণগঞ্জ ডুয়েলগেজ রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। নির্মাণকাজ শুরুর পরে কয়েক দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও গত মে মাসে কাজ সম্পূর্ণ না করেই চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কোম্পানি পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশন অব চায়না (পিসিসিসি)।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit